ঢাকা, শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভিকি-ক্যাটরিনার বিয়েতে কী দায়িত্ব পেলেন ফারহা-করণ?

ক্যাটরিনা-ভিকির বিয়ে নিয়ে সরগরম বলিউড। প্রতিদিনিই আসছে নতুন নতুন খবর। মাঝখানে ক্যাটরিনা-ভিকি বিয়ে করবেন না বলে তৈরি হয়েছিলো গুঞ্জন। তাহলে আসলেই ৯ ডিসেম্বর বিয়ের আসর বসবে কি না এই নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে। এরইমধ্যে নতুন খবর দিলেন বলিউডের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ফারহা খান ও করণ জোহর। ক্যাটরিনা-ভিকির বিয়েতে নাচবেন তারা।

 

 

করণ জোহর এবং ফারহা খান তারকা যুগলের বিয়েতে নাচের দায়িত্ব নিয়েছেন। বর পক্ষের সঙ্গীতানুষ্ঠানের ভার করণের ঘাড়ে আর কনে পক্ষের সঙ্গীতানুষ্ঠানে নেতৃত্ব দেবেন ফারহা।

রাজস্থানের বিলাসবহুল প্রাসাদে ভিকি-ক্যাটরিনার বিয়ের মণ্ডপ সাজছে বলে শোনা গিয়েছে। যদিও আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি এই বিষয়ে। এরই মাঝে জানা গিয়েছে, ৬ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর সেই বিলাসবহুল প্রাসাদে আর কোনও বুকিং নেওয়া হচ্ছে না। সেই থেকেই বিয়ের বিষয়ে মোটামুটি নিশ্চিত অনুরাগীরা।

ভিকি-ক্যাটরিনার বিয়ে নিয়ে ‌সংশয় তৈরি হয়েছিলো ভিকির বোন উপাসনা বোরার মন্তব্যে। কয়েক দিন আগে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এই বিয়ের খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন উপাসনা। তিনি বলেন, ‘সংবাদমাধ্যম ভিকি এবং ক্যাটরিনার বিয়ের ভুয়া খবর রটাচ্ছে। যদি সত্যিই বিয়ে হয়, আমরা নিজেরাই জানাব। আমি ভিকির সঙ্গে কথা বলেছি। আমার ভাই জানিয়েছে, ও এই মুহূর্তে বিয়ে করছে না।’