ঢাকা, রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক আরিফ হোসেন রুদ্রের ৩৫তম জন্মদিন উদযাপন

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার স্বদেশ প্রতিদিন পত্রিকা, এসটি বাংলা টিভি ও জাগো সংবাদের প্রতিনিধি সাংবাদিক আরিফ হোসেন রুদ্রের ৩৫তম জন্মদিন উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে।
শনিবার (২০ জুন) সন্ধ্যায় রায়পুর শহরের মেইন রোডে থানা সংলগ্ন আরিফ কম্পিউটার অ্যান্ড ট্রাভেলস কার্যালয়ে এ উপলক্ষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক সরেজমিন পত্রিকার রায়পুর উপজেলা প্রতিনিধি শিপন পাটোয়ারী, দৈনিক আজকালের পত্রিকার জেলা প্রতিনিধি জাকির হোসেন জুয়েল, দৈনিক বাংলাবাজার পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, দৈনিক খবরপত্রের রায়পুর উপজেলা প্রতিনিধি আরিফ হোসেন, দৈনিক গণমুক্তি পত্রিকার উপজেলা প্রতিনিধি হৃদয় খান, রায়পুর রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি জাকির হোসেন দিদার, দৈনিক সংগঠন সংবাদের উপজেলা প্রতিনিধি নাহিদুর রহমান দুলাল, দৈনিক স্বাধীন কাগজের উপজেলা প্রতিনিধি জাকির হোসেন এবং নগর পোস্টের উপজেলা প্রতিনিধি জাহিদ হোসেন জুয়েলসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
এ সময় উপস্থিত সাংবাদিকরা আরিফ হোসেন রুদ্রের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও পেশাগত সাফল্য কামনা করেন। তারা বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করে যেতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক শিপন পাটোয়ারী। তিনি বলেন, “সাংবাদিকরা বিভিন্ন মতাদর্শের হতে পারেন, কিন্তু দিন শেষে পেশাগত ঐক্যই সাংবাদিকদের সবচেয়ে বড় শক্তি। পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রেখে কাজ করলে সাংবাদিক সমাজ আরও সমৃদ্ধ হবে।”
পরে উপস্থিত অতিথিরা জন্মদিনের কেক কাটেন এবং সাংবাদিক আরিফ হোসেন রুদ্রকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় এক আন্তরিক ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে পেশাগত নানা বিষয় নিয়ে মতবিনিময়ও অনুষ্ঠিত হয়।