ঢাকা, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় পাসপোর্ট করতে এসে আটক রোহিঙ্গা যুবক

মোঃ শাহিনুর ইসলাম শাহীন: ​নেত্রকোনায় পাসপোর্ট তৈরির চেষ্টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। আটককৃত ব্যক্তির নাম মো. করিম। সোমবার (৮ জুন) রাত ১০টার দিকে নেত্রকোনা পৌর শহরের বড়বাজার এলাকার একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটকের সময় তার কাছ থেকে সৌদি আরবের একটি ড্রাইভিং লাইসেন্স এবং চট্টগ্রাম থেকে নেত্রকোনায় আসার একটি বাসের টিকিট জব্দ করা হয়েছে।
​পাসপোর্ট তৈরির উদ্দেশ্যেই তিনি নেত্রকোনায় এসেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।