ঢাকা, মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শোলাকিয়ায় ঈদের নামাজের নিরাপত্তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে ১৯৯তম ঈদ জামাতের নিরাপত্তা বিধান এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

প্রতি বছরের ন্যায় দেশের সর্ববৃহৎ এই ঈদ জামাতে আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ঈদগাহ ময়দান ও আশেপাশের এলাকায় নিরাপত্তা বলয় সৃষ্টি করে দায়িত্ব পালন করবে।

উল্লেখ্য, ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে এবারের ঈদুল আজহার জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।