আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে তিন স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজন করা হচ্ছে পৃথক উদ্বোধনী অনুষ্ঠান। এতে অংশ নেবেন বিশ্বের জনপ্রিয় সংগীতশিল্পীদের পাশাপাশি বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়ও।
পরদিন ১২ জুন টরন্টো-এ কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনার ম্যাচের আগে মঞ্চে উঠবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং ডিজে সঞ্জয়। একই অনুষ্ঠানে পারফর্ম করার কথা রয়েছে নোরা ফাতেহিরও।
একই দিনে সোফাই স্টেডিয়াম-এ যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের ম্যাচের আগে পরিবেশনা করবেন কেটি পেরি, টাইলা এবং লিসা।
জিয়ান্নি ইনফান্তিনো বলেন, বিশ্বকাপ শুধু ফুটবলের নয়, এটি বিশ্ব সংস্কৃতি ও সংগীতেরও এক মিলনমেলা। তার ভাষায়, তিন শহরের উদ্বোধনী আয়োজন বৈশ্বিক উৎসবের আবহ তৈরি করবে।
এদিকে শাকিরা সম্প্রতি চলতি বিশ্বকাপের অফিসিয়াল থিম সংয়ের একটি অংশ প্রকাশ করেছেন। নাইজেরিয়ার শিল্পী বার্না বয়-এর সঙ্গে গাওয়া গানটি এবারের আসরের মূল সংগীত হিসেবে ব্যবহৃত হবে বলে জানা গেছে।