ঢাকা, মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক-প্রচার প্রচারনার শেষ দিকে নির্বাচন জমে উঠছে ঢাকা-১৭ আসন।এই আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।প্রতিদিন শতশত টিম বিভিন্ন এলাকায় ভাগ হয়ে ভোটারের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ করছে।কড়াইল বস্তিতে গিয়ে দেখা মেলে মো:শাহজাহান সাহেবের সাথে।বয়স অনুমান ৭৫ বছর।কড়াইল বস্তিতে ধানের শীষে ভোট কেমন আছে জানতে চাইলে এই বর্ষীয়ান  জানান শতে ৯৯% ভোট ধানের শীষের পক্ষে আছে।কড়াইল বস্তির ভিতরে ঘাটের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইতে দেখা যায় ঢাকা-১৭ আসনের প্রচার উপকমিটির সমন্ময়ক রিয়াজ উদ্দিন আহমেদকে।তার মুখোমুখি হলে তিনি বলেন কড়াইল বস্তিতে ধানের শীষ ছাড়া কোন কথা নেই।আগামী ১২ ফেব্রুয়ারি বস্তি বাসি আন্ডারগ্রাউন্ড পার্টি জামায়াত কে বয়কট করবে এবং ধানের শীষে ভোট দেওয়ার মধ্য দিয়ে জননেতা তারেক রহমান কে দেশ পরিচালনা করার দায়িত্ব অর্পণ করবে।