সিরিয়ার গোলান উপত্যকা থেকে প্রায় ২৫০টি ছাগল চুরি করেছে দখলদার ইসরায়েলের সেনারা। তারা ছাগলগুলো চুরি করে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে নিয়ে যায়।
এসব সেনা সিরিয়ার গোলান উপত্যকা অবস্থান করছিল। ২০২৪ সালের ডিসেম্বরে যখন সাবেক প্রেসিডেন্ট বাসার আল-আসাদের পতন হয় তখন গোলান উপত্যকার বড় একটি অংশ দখল করে ইসরায়েলি সেনারা।
অপর ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, গোলান ব্রিগেডের সেনারা প্রায় ২৫০টি ছাগলকে মাঠে চড়তে দেখেন। এগুলো সিরিয়ার খামারিদের ছাগল। এরপর তারা সেগুলোকে ধরে পশ্চিমতীরে নিয়ে আসে।
সেখানে আগে থেকেই ট্রাক প্রস্তুত করা ছিল। এরপর ট্রাকে ছাগলগুলো তুলে সেগুলো পশ্চিমতীরের অবৈধ ইসরায়েলি বসতিস্থাপনকারীদের কাছে পাঠায় তারা।
চুরির বিষয়টি পরেরদিন সকালে ধরা পড়ে। ওই সময় সিরিয়ার কৃষকরা দেখতে পান কিছু ছাগল রাস্তার পাশে হাটাহাটি করছে। তারা বিষয়টি সিরিয়ার সেনাবাহিনীকে অবহিত করেন।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, চুরি যাওয়া ছাগলের এখনো খোঁজ চলছে। যারমধ্যে ২০০টি এখনো ইসরায়েলে রয়ে গেছে। আর কিছু ছাগল সিরিয়ার ভূখণ্ডে ছড়িয়ে ছিটিয়ে আছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল