ঢাকা, বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁ-২ (ধামইরহাট ও পত্নীতলা) আসনে এনসিপির মনোনয়ন ফরম নিলেন-আব্দুর রউফ মান্নান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (ধামইরহাট ও পত্নীতলা) আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আব্দুর রউফ মান্নান।

সোমবার (১০ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে এনসিপির কেন্দ্রীয় সদস্য তানহা শান্তার উপস্থিতিতে মনোনয়নপত্র নেন তিনি।

এনসিপি নেতা আরো ও জানান, ‘আগামী ১৫ নভেম্বর (শনিবার) ১০০-১৫০ জনের প্রার্থিতা ঘোষণা করবে এনসিপি। এরপর নভেম্বরেই আরও দুই ধাপে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করবে দলটি।’

প্রসঙ্গত, গত ৬ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে এনসিপি। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম চলবে।