ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) এ নিটারের ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে “জাপানিজ ভাষা শেখার কোর্স”। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বর্ষের শিক্ষার্থী এবং ক্লাবের সক্রিয় সদস্যগণ।
গত ১৬ সেপ্টেম্বর, ২০২৫, রোজ মঙ্গলবার, প্রতিষ্ঠানটির কনফারেন্স রুমে এই কোর্সটির সূচনা হয়। কোর্সটির ইন্সট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ড. মোঃ আবুল কালাম, যিনি শিক্ষার্থীদের ভাষার মৌলিক দক্ষতা থেকে শুরু করে ব্যবহারিক প্রয়োগ পর্যন্ত গাইড করবেন।
নিটার ল্যাঙ্গুয়েজ ক্লাবের এই উদ্যোগ শিক্ষার্থীদের আন্তর্জাতিক যোগাযোগ ও বহুভাষিক সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে শিক্ষক ও শিক্ষার্থীরা আশা করছেন।