ঢাকা: দেশের জনপ্রিয় ডিজিটাল এন্টারটেইনমেন্ট অ্যাপ টফিতে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার সব ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে।
ম্যাচগুলো যেকোনো নেটওয়ার্ক থেকে দেখা যাবে অ্যান্ড্রয়েড ও আইওএস মোবাইল ডিভাইস ও অ্যান্ড্রয়েড টিভিতে টফি অ্যাপে।
এছাড়াও টফি-এর ওয়েবসাইটেও খেলা দেখা যাবে।
আগামি ২৩, ২৫ এবং ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ শুরু হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল ১১টায়। এরপর ৩ ও ৫ মার্চ দুপুর ৩টা থেকে ঢাকায় মিরপুরে শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে হবে টি-টোয়েন্টি ম্যাচ দুটি।
টফি অ্যাপে লাইভ স্পোর্টসের জন্য রয়েছে নির্ধারিত চ্যানেল। এই চ্যানেলে বাংলাদেশ-আফগানিস্তানের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ সরাসরি দেখতে পারবেন দর্শকরা।
টফি-এর ডিরেক্টর আব্দুল মুকিত আহমেদ বলেন, “ক্রিকেটপ্রেমীরা এখন চলতি পথে, অফিসে কিংবা ভ্রমণের সময়েও সরাসরি খেলা উপভোগ করতে ভালোবাসেন। লাইভ ক্রিকেটের আনন্দ এখন যেকোনো নেটওয়ার্ক থেকে টফি’র দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছি আমরা। ক্রিকেটভক্তরা বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ টফি অ্যাপ এবং ওয়েবসাইটে দেখতে পারবেন যেকোনো নেটওয়ার্ক থেকে। এছাড়াও আমরা ডাবিংকৃত সিরিজ, অরিজিনাল কনটেন্ট, অসংখ্য টিভি চ্যানেল এবং ইউজার জেনারেটেড কনটেন্ট (ইউজিসি) নিয়ে এসেছি দর্শকদের জন্য।
অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসে প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে টফি অ্যাপ। কিংবা খেলাটি উপভোগ করা যাবে এই লিঙ্কে: https://toffeelive.page.link/BD-vs-AFঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (২৩ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থাৎ সকাল ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৪০ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৪৯৭ ও ২৫৪৪ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ২১৮ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
বুধবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানি গুলোর মধ্যে দাম বেড়েছে ২১৬টির, কমেছে ৮৯টির এবং অপরির্বতিত রয়েছে ৫৪টি কোম্পানির শেয়ার।
বুধবার সকাল ১১টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-বেক্সিমকো লিমিটেড, আনোয়ার গ্যালভানাইজিং, ড্রাগন সোয়েটার, এপেক্স স্পিনিং, বিএসসি, ফরচুন সু, এডিএন টেলিকম, কুইন সাউথ, ওরিয়ন ফার্মা ও বেক্সিমকো ফার্মা।
এর আগে আজ লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ২২ পয়েন্ট। সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরো ২ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। সকাল ১০টা ৩০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ২৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৪৪ পয়েন্টে অবস্থান করে।
অপরদিকে লেনদেন শুরুর এক ঘণ্টা পর সকাল ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৭৩ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৩০৫ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।
এদিন সকাল ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ের ৭১টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৩০টি কোম্পানির দর। অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানি শেয়ারের দর।