ঢাকা, মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশের এয়ার লাইন্সের ভিভিআইপি ফ্লাইট (বিজি-২১০৯) রোববার সকাল ৭টা ২৪ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

যুক্তরাজ্য ও ফ্রান্সে দুই সপ্তাহের সফরে প্রধানমন্ত্রী গত ৩১ অক্টোবর গ্লাসগো পৌঁছেন। গ্লাসগোতে তিনি কপ২৬ শীর্ষ সম্মেলন ও অন্যান্য অনুষ্ঠানে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে যোগ দেন। সেখানে অবস্থানকালে ১ নভেম্বর, প্রধানমন্ত্রী স্কটিশ ইভেন্ট ক্যাম্পাসের (এসইসি) কমনওয়েলথ প্যাভিলিয়নে ‘সিভিএফ-কমনওয়েলথ হাই-লেভেল প্যানেল ডিসকাসনে অন ক্লাইমেট প্রসপারিটি পার্টনারশিপ’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন।