ঢাকা, সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় শীতের সঙ্গে বাড়ছে শীতজনিত রোগ

চুয়াডাঙ্গা: দিনভর সূর্যের লুকোচুরি কুয়াশার দাপট আর উত্তরের কনকনে হিমেল হাওয়ায় চুয়াডাঙ্গায় স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। শীতের তীব্রতা শীতার্ত মানুষের দুর্ভোগের মাত্রা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) চুয়াডাঙ্গায় ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও তীব্র শৈত্যপ্রবাহের কারণে কমেনি শীতের দাপট। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের জনপদ।

এদিকে তীব্র শীতের কারণে হাসপাতালগুলোতে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা। নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে স্বাস্থ্যকেন্দ্র থেকে চিকিৎসা নিচ্ছেন অনেকে। এর মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যা বেশি।

হাসপাতাল ঘুরে দেখা গেছে, ডায়রিয়া, মেডিসিন ও শিশু ওয়ার্ডে রোগীর চাপ বেড়েছে ধারণক্ষমতার কয়েকগুণ। বেড না পেয়ে মেঝে ও বারান্দায় আশ্রয় নিচ্ছেন রোগীরা। ঠাণ্ডা বাতাসে শীতের তীব্রতায় বিপর্যস্ত রোগী ও স্বজনরা।