ঢাকা, রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় মাদক মামলায় আসামির ৮ বছরের কারাদণ্ড

খুলনা: খুলনায় মাদক মামলায় মাহাবুব রহমান ফকির (৪৩) নামে এক ব্যক্তিকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদয়ে আরও এক বছরের বিনাশ্রম দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় আসামি মাহাবুব রহমান ফকির আদালতে উপস্থিত ছিলেন। তিনি ডুমুরিয়া উপজেলার মৃত মো. রুস্তম আলী ফকিরের ছেলে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় দেন।

এ মামলার অন্য আসামি মো. মুরাদ গাজীর বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস দিয়েছেন।