সাপ্তাহিক নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন খাল পরিদর্শনে যাবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের(ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় বাসাবো খাল ও আদি বুড়িগঙ্গা চ্যানেল ও পরিদর্শন করবেন তিনি।
পাশাপাশি কালু নগর সুইস গেট (হাজারীবাগ বেড়িবাঁধ) সংলগ্ন শেখ রাসেল উচ্চ বিদ্যালয়) পরিদর্শন করবেন তিনি।
সম্প্রতি এ বিষয়ে মেয়র বলেন, কালু নগর খালের বক্স কালভার্ট অংশ থেকে ডাউন স্লোপে পানি প্রবাহ সৃষ্টি করতে পারলে এই অঞ্চলের জলাবদ্ধতা অনেকাংশে লাঘব হবে। এছাড়া মশার প্রজননস্থল সৃষ্টি বিঘ্নিত হবে।