ঢাকা, বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

১৩ ইউনিটের চেষ্টায় কল্যাণপুরের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কল্যাণপুরের নতুন বাজার এলাকায় ভাঙ্গারি ও আসবাবপত্রের দোকানে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ব্রেকিংনিউজকে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার।

তিনি বলেন, কল্যাণপুরের নতুন বাজার এলাকায় ভাঙ্গারি ও আসবাবপত্রের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত ১০টা ৩ মিমিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে নয়টি ইউনিট ও পরে আরও চারটি ইউনিট যোগ দেয়। একত্রে ১৩টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিস।