ঢাকা, শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

নেপালে বুধবার ভোরে একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভোর ৫টা ১৯ মিনিটের দিকে রাজধানী কাঠমাণ্ডুতে কম্পনটি আঘাত হানে। কাঠমান্ডুসহ সংলগ্ন অন্যান্য এলাকাতেও কম্পনটি অনুভূত হয়।

নেপালের সিসমোলজিক্যাল সেন্টার (এনএসসি) জানিয়েছে, কম্পনটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এটির উপকেন্দ্র ছিল কাঠমান্ডুর নিকটস্থ সিন্ধুপালচক জেলার রামছি এলাকা। এলাকাটি কাঠমান্ডু থেকে প্রায় ১০০ কিলোমিটার পূর্বে চীনের তিব্বত সীমান্তের কাছে।