ঢাকা, বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্কয়ার গ্রুপে ‘এক্সিকিউটিভ’ পদে চাকরির সুযোগ

স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘এক্সিকিউটিভ’ পদে লোকবল নেবে। এ পদে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: এক্সিকিউটিভ, ইআরপি-এসএপি

আবেদনের যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এ এমএসসি/বিএসসি। ওরাকল অথবা এমএস-এসকিউএল ডাটাবেজে ১-২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা লাগবে। এইচটিএমএল৫/ক্যাসকেডিং স্টাইল শিটস/জাভাস্ক্রিপট-এ কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ৩৬,০০০-৪৫,০০০ টাকা (কাজের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে)।

কর্মস্থল: কর্পোরেট হেডকোয়ার্টার, ঢাকা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://career.squarepharma.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।