নির্বাচনী ডামাডোলে প্রবেশ করার আগে সরকারকে উদ্যোগী হয়ে দৃশ্যমান ও অগ্রাধিকার ভিত্তিতে শ্রম কমিশনের সুপারিশ বাস্তবায়ন শুরু এবং অবশ্যই শ্রম আইন সংশোধন করতে হবে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা।
বক্তারা বলেন, আকাঙ্ক্ষা সরকারের ১ বছরে শ্রমিক আকাঙ্খা ও প্রাপ্তি নিয়ে আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
বক্তারা আরও বলেন, এই সরকারের প্রধান উপদেষ্টা শ্রম খাতকে আন্তর্জাতিক মানদণ্ডে পৌঁছানোর অঙ্গীকার করছে। কিন্তু এখনো শ্রম আইনের যথাযথ সংশোধন সম্পন্ন হয়নি এবং কমিশনের সুপারিশ বাস্তবায়ন হয়নি। সরকারের বিচার-সংস্কার এবং নির্বাচন এই রোড ম্যাপের সঙ্গে শ্রমিকের দাবি বাস্তবায়নের কোনো বিরোধ নেই। তাই নির্বাচনী ডামাডোলে প্রবেশ করার আগে সরকারকে উদ্যোগী হয়ে দৃশ্যমান ও অগ্রাধিকার ভিত্তিতে শ্রম কমিশনের সুপারিশ বাস্তবায় শুরু এবং অবশ্যই শ্রম আইন সংশোধন করতে হবে।
গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিজানুর রহিম চৌধুরী পরিচালনায় মতবিনিময়ে লিখিত বক্তব্য উত্থাপন করেন সভাপ্রধান ও শ্রম সংস্কার কমিশন ২০২৪ সদস্য তাসলিমা আখতার।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন- নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দীনা সিদ্দিকী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসান আশরাফ, নাট্যকর্মী ঋতু সাত্তার, দৃশ্যমাধ্যম সমাজের সংগঠক ও চলচ্চিত্র নির্মাতা আকরাম খান, নারী সংহতির সাধারণ সম্পাদক অপরাজিতা দেব, শ্রম বিকাশ কেন্দ্রর পরিচালক সীমা দাস সিমু, বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির সভাপতি বাচ্চু ভুঁইয়া এবং ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ।