ঢাকা, [bangla_day], [english_date], [bangla_date]

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী লীগের সিনিয়র সহ সভাপতি মোশারেফ হোসেনের শুভেচ্ছা

১৬ ডিসেম্বর, বাংলাদেশের ৫২তম মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী মৎস্যজীবী লীগের সিনিয়র সহ সভাপতি মোশারেফ হোসেন বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। মোশারেফ হোসেন গণমাধ্যমে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় বলেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশের ৫২তম মহান বিজয় দিবস উপলক্ষে  বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশকে ঔপনিবেশিক শক্তির দাসত্ব থেকে শৃঙ্খলমুক্ত করতে সক্ষম হন। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এই মহান দিনে আমি সেইসব বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে।

বিজয় দিবস উপলক্ষে দেওয়া বানীতে তিনি স্বাধীনতা যুদ্ধের অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন।
 বাংলাদেশ উন্নয়নের রূপকার যিনি মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলে অভিহিত করেছেন, সেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে । এছাড়া মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার মাগফেরাত ও মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করেন। সব ভেদাভেদ ভুলে বিজয় দিবসের চেতনায় সুখি, সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়তে সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।