১৬ ডিসেম্বর, বাংলাদেশের ৫২তম মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী মৎস্যজীবী লীগের সিনিয়র সহ সভাপতি মোশারেফ হোসেন বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। মোশারেফ হোসেন গণমাধ্যমে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় বলেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশের ৫২তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশকে ঔপনিবেশিক শক্তির দাসত্ব থেকে শৃঙ্খলমুক্ত করতে সক্ষম হন। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এই মহান দিনে আমি সেইসব বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে।