বাতাসে দোলে কাশফুল পরশ
হৃদয়টুকূ, নদীতে ভেজে পা
মাছরাঙা ছোঁ মারে
আমি প্রেমে পড়ি প্রজাপতি রঙে।
হাসতে হাসতে বললে তুমি,
সাদা প্রেমের মানে বোঝ, প্রিয়?
আমি বলি হৃদয় থেকে, তুমি
লাল গোলাপের মতো নরম নরম প্রেম।
একটু অস্থির হলাম আনমনে
বাতাসে তোমার চুল ওড়ে
ঠোঁটের লাল রেখা তিরতির কাঁপে
চোখের গভীরে হারিয়ে গেলো চোখ।
মেঘ ছিল জমাট কঠিন
হৃদয়ের কথা কেঁদেছিল অঝর
অধরে খরা ছিল চৌচির
এমন অপেক্ষা কেনো জানি সুন্দর?