ঢাকা, বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

এবার হলিউডে পা রাখছেন জ্যাকলিন

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। বলিউড মাতিয়ে এবার হলিউড ফিল্ম ইন্ডাস্টিতে পা রাখতে যাচ্ছেন সুন্দরী এই নায়িকা। ‘উইমেন স্টোরিজ’ শিরোনামে একটি অ্যান্থলজি সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।

৬টি ভিন্ন ভিন্ন গল্পে নির্মিতব্য যে চলচ্চিত্রটি পরিচালনা করবেন একাধিক নারী পরিচালক। একই সঙ্গে এই ছবির বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করবেন, তাদের সবাই নারী।

আইরভোলিনো এন্টারটেইনমেন্টের সহ-প্রযোজনা এবং অলাভজনক প্রযোজনা সংস্থা ‘উই ডু ইট টুগেদার’ এর যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মিত হতে যাচ্ছে।

ছবিটির পরিচালনায় থাকছেন চলচ্চিত্র নারী নির্মাতা মারিয়া সোল টোগানজি, লুসিয়া পুয়েঞ্জো এবং ক্যাথরিন হার্ডউইক। জ্যাকলিন ছাড়াও এই ছবিতে অভিনয় করবেন কারা ডেলিভেন, ইভা লঙ্গোরিয়া, মারগারিটা বাই, মার্সিয়া গে হারডেন এবং লিওনর ভারেলা এর মতো তারকারা।

নারীকেন্দ্রিক সিনেমাটির শুটিং শুরু হবে ইতালি, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায়। তবে সেটি কবে নাগাদ সে বিষয়ে কিছু জানা যায়নি।