ঢাকা, শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সামনে আর কোন পরীক্ষায় অটো পাশ দেওয়ার সুযোগ নাই:

 

জনাব অধ্যাপক ড. সৈয়দ মো: গোলাম ফারুক, মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর – বাংলাদেশ টেলিভিশনের এই সময় অনুষ্ঠানে।

অকেনগুলি পত্রিকায় ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার খবর প্রকাশ করলেও অধ্যাপক ড. সৈয়দ মো: গোলাম ফারুক এ বিষয়ে বলেন যে, আমাদের কাছে এখন পর্যন্ত এ ধরনের কোন খবর নেই। তবে করোনা পরিস্থিতি অনুকুল হলেই সরকারে নির্দেশনা মোতাবেক যথা সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। তিনি বলেন- মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে বিশেষ দৃষ্টি রাখছেন। একইভাবে মাননীয় শিক্ষামন্ত্রীও এ বিষয়ে সচেতন রয়েছে। ফেব্রুয়ারীতে স্কুল খোলার বিষয়টি সকলের বিবেচনায় আছে।

এক প্রশ্নের উত্তরে জনাব অধ্যাপক ড. সৈয়দ মো: গোলাম ফারুক বলেন যে, সামনে আর কোন পরীক্ষায় অটো পাশ দেওয়ার সুযোগ নেই। সেক্ষেত্রে এস.এস.সি ও এইচ.এস.সি/2021 এর পরীক্ষার্থীদের পুরোদমে প্রস্তুতি নেওয়ার পরামর্শ প্রদান করেন। শিক্ষা প্রতিষ্ঠান খোলার সাথে সাথেই প্রথমে এস.এস.সি ও এইচ.এস.সি/2021 এর পরীক্ষার্থীদের বিশেষ যত্ন নেয়া হবে।

স্বাস্থ্য সুরাক্ষার বিষয়ে তিনি বলেন- করোনার সময় শিক্ষা প্রতিষ্ঠানে অগ্রাধিকার ভিত্তিতে প্রতি বেঞ্চে 2 জন করে শিক্ষার্থী বসিয়ে স্বাস্থ্য ‍সুরক্ষার পরিকল্পনা করা হয়েছে।

অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন- শিক্ষার্থীদের এসাইনমেন্ট দেখে মনে হয়া না তাদের একটি বছর পুরোপুরি ক্ষতি হয়েছে।শিক্ষার্থীরা তাদের এসাইনমেন্টে ভালভাবেই সকল বিষয়ে উপস্থাপন করে যাচ্ছে। নিয়মিত এসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষার সাথে সম্পৃক্ত রাখা হয়েছে। এছাড়া সরকারের ও শিক্ষা প্রতিষ্ঠানের অনলাইনে শিক্ষা কার্যক্রমও চালু আছে।

আরেক প্রশ্নের জবাবে জনাব অধ্যাপক ড. সৈয়দ মো: গোলাম ফারুক বলেন- করোনা সম্পর্কিত জাতীয় কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে দেশের করোনা ভাইরাসের পরিস্থিতি নির্ধারন করা হবে এবং এক্ষেত্রে অনুকুল পরিবেশ হলেই- মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর নির্দেশ মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়া হবে।

 

প্রতিবেদক

 

(মো: আব্দুল হাই)

মোবাইল-01770526437