ঢাকা, শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ শুরু

গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১১-২০১২ এবং ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের অনার্স ২য় বর্ষ (বিশেষ) পরীক্ষায় অনিয়মিত/অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণ শুরু হয়েছে।

রোববার (২৭ ডিসেম্বর) থেকে শুরু হয়ে এ ফরম পূরণ চলবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত।

করোনা ভাইরাসের কারণে এ ফরম পূরণ স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nubd.info/honours থেকে পাওয়া যাবে।

রোববার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।