ঢাকা, শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোহরাওয়ার্দী হাসপাতাল ও জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালককে ওএসডি

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া ও জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিমকে স্বাস্থ্য অধিদফতরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়মিত পরিচালক প্রদান না করা পর্যন্ত হাসপাতালের আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য উপ-পরিচালক ডা. মামুন মোর্শেদকে আপাতত পরিচালকের দায়িত্ব প্রদান করা হলো।

আর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. আবদুর রহিমের স্থলে স্বাস্থ্য অধিদফতরের ডা. তানভীর আহমেদ চৌধুরীকে নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।