ঢাকা, বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তেলবাহী ট্যাঙ্কার লাইনচ্যুত, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে সবদারপুর রেল স্টেশনে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে পাঁচটি তেলবাহী ট্যাঙ্কার লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এ দুর্ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি।

কোটচাঁদপুর দমকল বাহিনীর স্টেশন অফিসার আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।