সিরাজদিখান উপজেলা শাখা বিকল্প যুবধারার উদ্যোগে এক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার সকাল ১১ ঘটিকায় নিমতলায় সংগঠনের প্রধান কার্যালয়ে উপজেলা যুবধারার আহ্বায়ক মোঃ কবির হোসেন মেম্বারের সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ মহিউদ্দিন সায়েমের পরিচালনায় আহ্বায়ক কমিটির সকল সদস্যদের নিয়ে এক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ দেন বিকল্পধারা বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও গবেষণা সমন্বয়ক মোঃ ওয়াসিমুল ইসলাম এবং বিশেষ প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ দেন বিকল্প যুবধারার কেন্দ্রীয় সভাপতি ও বিকল্পধারা বাংলাদেশের শিক্ষা বিষয়ক সম্পাদক উপাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান বাচ্চু ও বিকল্পধারা বাংলাদেশের সহ-দপ্তর সম্পাদক মোঃ আমিনুল ইসলাম বুলু।
কর্মশালায় বিকল্প ধারার দর্শন,লক্ষ্য,উদ্দেশ্য ও ডাঃ বি চৌধুরীর জীবনী নিয়ে আলোকপাত করেন প্রধান প্রশিক্ষক মোঃ ওয়াসিমুল ইসলাম এবং বিকল্প ধারার কর্মসূচি,দলীয় প্রতীক কুলা ও পতাকা নিয়ে আলোচনা করেন বিশেষ প্রশিক্ষক উপাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান বাচ্চু। কর্মশালার শেষভাগে দলীয় সংগীত “ধন ধান্য পুস্পে ভরা—” সমস্বরে পরিবেশন করা হয় এবং অংশগ্রহনকারী সবাইকে শপথ বাক্য পাঠ করান প্রধান প্রশিক্ষক।
কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা শাখা বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম-আহ্বায়ক বজলুর রহমান বেপারী,কেয়াইন ইউনিয়ন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি মোঃ আশরাফ,উপজেলা যুবধারার যুগ্ম-আহ্বায়ক ইলিয়াস হোসেন শাওন,আমিনুল ইসলাম লিপু,মাসুদ বিন গণি,হাবিবুর রহমান হাবিব,দুলাল সরদার,মনিরুজ্জামান পণির,আরিফ হোসেন বেপারী ,নাহিদ হোসেন প্রমূখ।