ঢাকা, শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীনগরে বিকল্প যুবধারার ইউনিয়ন কমিটি গঠন

শ্রীনগর উপজেলার দু’টি ইউনিয়নে বিকল্প যুবধারার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।আজ শুক্রবার সকাল দশটায় আটপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এবং বিকাল চারটায় কুকুটিয়া বাজারে আটপাড়া ও কুকুটিয়া ইউনিয়ন বিকল্প যুবধারার একত্রিশ সদস্যবিশিষ্ট দু’টি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

আটপাড়া ইউনিয়ন যুবধারার আহ্বায়ক নির্বাচিত হয়েছেন শাহীন মাদবর ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন শামীম হাওলাদার।কুকুটিয়া ইউনিয়ন যুবধারার আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মোঃ রুবেল এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মোঃ শরিফুল ইসলাম।
উভয় কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সদস্য সভায় সভাপতিত্ব করেন বিকল্প যুবধারা শ্রীনগর উপজেলা শাখার আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন এবং পরিচালনা করেন সদস্য সচিব নূর হোসেন সুমন।প্রধান অতিথির বক্তব্যে বিকল্প যুবধারার কেন্দ্রীয় সভাপতি উপাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান বাচ্চু বলেন-সারাদেশে বিকল্প যুবধারাকে সুসংগঠিত করার প্রক্রিয়া শুরু হয়েছে।তারই অংশ হিসাবে আজ শ্রীনগরে দু’টি ইউনিয়ন কমিটি গঠন করা হলো।আমাদের লক্ষ্য মাদকমুক্ত, কর্মঠ ও দেশপ্রেমিক যুবকদের নিয়ে সারা বাংলাদেশে বিকল্প যুবধারার সংগঠন গড়ে তোলা। আমার বিশ্বাস অচিরেই বিকল্প যুবধারা বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক যুব সংগঠনে পরিণত হবে। আমাদের মূল শ্লোগান হলো “এসো রোজগার করি,বেকার মুক্ত বাংলাদেশ গড়ি”।

সদস্য সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিকল্প যুবধারা সিরাজদিখান উপজেলা শাখার সদস্য সচিব শেখ মহিউদ্দিন সায়েম,বিকল্প ধারার নেতা মোসলেম হাওলাদার,গোলাম হোসেন, শ্রীনগর উপজেলা যুবধারার যুগ্ম আহ্বায়ক নাজির হোসেন চঞ্চল,শামীম আহমেদ,নাদিম হোসেন,দেওয়ান শহিদুল ইসলাম শহিদ,মোঃ শামীম,মোঃ শাহিন,সিরাজদিখান যুবধারার যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান বাবু,আরিফ হোসেন বেপারী প্রমূখ।