ঢাকা, শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

এ বছর হচ্ছে না এইচএসসি ও সমমানের পরীক্ষা

শিক্ষামন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছে।এইচএসসি পরীক্ষা না নিয়ে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসি এর রেজাল্ট প্রদানের ঘোষনার জন্য মাননীয় প্রধানমন্তী, শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। এতে করে প্রত্যন্ত গ্রামের ও দরিদ্র মানুষের সন্তানরা এইচএসসি পরীক্ষার একটি সনদ পাবে। করোনার সময় উক্ত পরীক্ষা নেওয়া হলে তারা সনদটি আর পেত না। সরকারের এই দুরদর্শিতার জন্য সংশ্লিষ্টগন ধন্যবাদ জ্ঞাপন করেছে। আমাদের মতামত শুরু থেকে বর্নিত পদ্ধতিতে এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষানার পক্ষে ছিল।
এছাড়া মাননীয় শিক্ষামন্ত্রী আরও একটি ভাল বিষয় সম্পর্কে আশারবানি ব্যক্ত করেছেন- তা হলো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেয়া। গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়া হলে দেশের সকল প্রার্থী সকল উপযুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে। যা হবে একটি যুগান্তকারি পদক্ষেপ। চলমান পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় ভিত্তিক পরীক্ষায় অংশগ্রহন করা সকলের জন্য সম্ভব হয় না। সময়, যাতায়াত ও ব্যয়ের বিষয়টি চলমান পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বাধা হয়ে দাড়ায়। তাই মাননীয় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ-গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আশার বানি ব্যক্ত করার জন্য। দেশের সকল পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে গুচ্ছ পদ্ধতি একটি উপযুক্ত পদ্ধতি হবে বলে সকলে মতপ্রকাশ করেছে।