প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কাতারে হাজী মো. শফিকুল ইসলাম ভূঁইয়া (৬২) নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন।
শনিবার দোহার হামাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি কাতার পুলিশের সদ্য অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। এছাড়া তিনি কাতারস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম ভূঁইয়ার বড় ভাই। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের বাসিন্দা ছিলেন।
মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে কাতার বাংলাদেশ কমিউনিটিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
এ বিষয়ে জানতে চাইলে মরহুমের ছোট ভাই নজরুল ইসলাম ভূঁইয়া বলেন, আমার বড় ভাই প্রথমে কাতার আর্মিতে ছিলেন। পরবর্তীতে কাতার পুলিশে যোগদান করেছিলেন। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন।