ঢাকা, শনিবার, ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন-রাবেয়া হক সুমি

এক শুভেচ্ছা বার্তায় মানবাধিকার কর্মী রাবেয়া হক সুমি  ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে বলেন, পবিত্র ঈদ সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই আনন্দের উৎসব আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও ভালোবাসা আরও দৃঢ় করে। তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান, যেন সবাই একে অপরের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।

সুমি আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এসময় তিনি দেশের সার্বিক শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।নেত্রী আশা প্রকাশ করেন, ঈদের এই পবিত্র দিনে দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনবে এবং পারস্পরিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।

শেষে তিনি দেশবাসীকে আবারও পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।