ঢাকা, রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোসনে দালানের পাশে প্লাস্টিক গোডাউনে আগুন

রাজধানীর পুরান ঢাকার চানখানপুলের হোসনে দালানের পাশে একটি প্লাস্টিক গোডাউনে অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ্যা ৬টা ৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনও খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।