ঢাকা, [bangla_day], [english_date], [bangla_date]

ভাটারা এলাকায় বিনা নোটিশে গ্যাস সরবরাহ বন্ধে ভোগান্তি চরমে

বিনা নোটিশে গ্যাস সরবারহ বন্ধ করে দিয়েছে ঢাকাস্থ ভাটারা এলাকায়। এই ব্যাপারে ব্যবসায়ী নেতা আক্তার হোসেন অনিক বলেন, রমাজানের প্রথমদিনই রাজধানীর বেশিভাগ এলাকায় গ্যাস না থাকায় ধর্মপ্রাণ মুসলমানরা ভালোভাবে ইফতার তৈরি করতে পারেনি। এতে মানুষের মধ্যে হাহাকার চলছে বলে মন্তব্য করেছেন।

 

হঠাৎকরে নোটিশ বা ঘোষণা ছাড়াই গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার পর থেকে বৈধ গ্রাহক ও অবৈধ গ্যাস ব্যবহারকারীদের ক্ষোভের শেষ নেই। গ্যাসের চুলায় রান্না করতে না পেরে খাবার দোকানগুলোতে ভিড় করছেন অনেকে। আবার কেউ কেউ মাটির ও টিন দিয়ে বানানো চুলায় রান্না করছেন। আর অপেক্ষা করছেন কখন গ্যাস সরবরাহ চালু হয়।

বৈধ গ্রাহকরা জানান, তারা নিয়মিত গ্যাস বিল দিয়ে যাচ্ছেন। কোনও নোটিশ ছাড়াই হঠাৎ করে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে তিতাস। গ্যাস নেই, কিন্তু বিল গুনতে হচ্ছে ঠিকই।