সতের আর চব্বিশে মেলে না
কুঁড়ির উন্মুখ মুখ আর
রোদে পোড়া পাপড়ি, পূর্ণতা
আমি বিলিয়ে দেবো, ফুল নেবে?
আছো কেউ, পুরু যৌবন আছে
সর পড়া যৌবন আছে
নেবে, তোমার মুক্ত হাতের বন্ধনে
যৌবন আছে, ফুল নেবে?
ফুলে ফুলে বুকের বাগান সেজেছে
ফুল ছিঁড়বে, ফুল আছে
রঙিন ফুল শিশিরে ভেজা ফুল, নেবে
ভোরের আলোয় ফোটা ফুল, নেবে?
চাঁদের জোছনায় সবুজ পাতায়
লাল ফুল, নেবে লাল ফুল
আমি দেবো, যে দাম দাও
তুমি ভালোবাসার দামে কিনো, নেবে
ফুল আছে, নেবে তুমি
নতুন ফুল রঙিন ফুল লাল ফুল, নেবে?