ঢাকা, মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ মানবাধিকার পরিষদ নরসিংদী জেলা শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মানবাধিকার পরিষদ নরসিংদী জেলা শাখার উদ্যোগে (৪ জানুয়ারি) রবিবার ভোর রাতে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রাতে নরসিংদী সদর ভেলা নগর এলাকায় অর্ধশত শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন বাংলাদেশ মানবাধিকার পরিষদ নরসিংদী জেলা শাখার সভাপতি গাজী মনি । গাজী মনি বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব।

 

 

দরিদ্র ও হতদরিদ্র মানুষ যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, আমাদের দায়িত্ব তাদের পাশে দাড়ানো। তাই আমাদের সকলেরই উচিত মনুষ্যত্বের চর্চায় গুণান্বিত হয়ে মানবিক কাজে এগিয়ে আসা। এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মাহবুব, ইকবাল গাজী, গাজী কুলসুম, গাজী বেলায়েত প্রমুখ।