সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার আশা নিয়েছিল গিয়েছিল বাংলাদেশ। তবে টুর্নামেন্টে ভালো শুরু করেও ছন্দ ধরে রাখতে পারেনি যুব টাইগাররা। আজিজুল হাকিম তামিমের দল সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। সেই পাকিস্তানি যুবারা ফাইনালে ভারতকে বড় ব্যবধানে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
আজ (সোমবার) ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসজে’র ফাইনালে উপস্থিত ছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম। সেখানে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, শেষ ম্যাচটা যেভাবে গেছে, বাংলাদেশ অতটা খারাপ দল নয়।
বিসিবি পরিচালক ফাহিম বলেন, ‘ওরা যেভাবে খেলছিল, তাতে আশা করেছিলাম যে আমাদের দল ফাইনালে যাবে। যেই উদ্যম ছিল, দলের ইন্ডিভিজুয়াল পারফরম্যান্সও ছিল। তাদের যে মানসিকতা ছিল, অবশ্যই আশা ছিল যে আমরা ফাইনাল খেলব। তবে এটা এমন একটা দিন, যেখানে আমরা নিজেরাও বুঝতে পারছি এই দলটা আসলে এমন খারাপ করার মতো নয়। হঠাৎ করে একদিন এমন হয়ে গেছে।’