ঢাকা, মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদের আলোর সাথে মিশে গেলে – অভ্র ওয়াসিম

চাঁদের আলোর সাথে মিশে গেলে
চোখের আলো ক্ষীণতর
প্রিয়তমা হারিয়ে গেলো
হৃদয় ব্যকুল বলে, পিয়া পিয়া।
নষ্ট নীড়ে বেসেছি ভালো
ভুল ছিল না মন মাঝি
হাল তুলে অভিসার
কেনো তুমি
চাঁদের আলোর সাথে মিশে গেলে।
বৃষ্টি থেমে ছিল স্নিগ্ধ আকাশ
বৃষ্টির কুয়াশা মায়াবী মায়া
দেখতে দেখতে পাশে ছিলে না
কেনো তুমি
চাঁদের আলোর সাথে মিশে গেলে।
আকাশকে ডেকে বলি
কাঁদিও না আর ফিরিয়ে দাও
অন্তরের কাব্যখানি মোর
কেনো তুমি
চাঁদের আলোর সাথে মিশে গেলে।
২৯/০১/২১, রাত ৮:৩৫
মুন্সীগঞ্জ আলমডাঙ্গা চুয়াডাঙ্গা।