আগামীকাল ১১ সেপ্টেম্বর ২০২৩, সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলাস্থ আব্দুস সালাম হলে ভাসানী অনুসারী পরিষদ ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে এক আলোচনা সভার আয়োজন করেছে।
সভায় আলোচনায় অংশগ্রহণ করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী এড. হাসনাত কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, ইশতিয়াক আজিজ উলফত এবং জাফরুল্লাহ চৌধুরীর ছেলে বারিশ চৌধুরী।সভায় সভাপতিত্ব করবেন, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু।