ঢাকা, বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

“বিধবা নারীকে সেলাই মেশিন উপহার দিলেন যুবধারার সভাপতি”

এক অসহায় বিধবা নারীকে সিঙ্গার সেলাই মেশিন উপহার দিলেন বিকল্প যুবধারার কেন্দ্রীয় সভাপতি উপাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান বাচ্চু। আজ সোমবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ছোটশিকারপুর গ্রামের সদ্য বিধবা কামরুন্নাহার শোভার হাতে সিঙ্গার কোম্পানির সেলাই মেশিনটি তিনি তুলে দেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিকল্প যুবধারা সিরাজদিখান উপজেলা শাখার আহ্বায়ক মোঃ কবির হোসেন,সদস্য সচিব শেখ মহিউদ্দিন সায়েম,বিশিষ্ট মুরব্বী দ্বীন ইসলাম দেওয়ান ও যুবনেতা আল-মামুন মোল্লা।