ঢাকা, রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পল্লবী থানায় শীত বস্তু বিতরণ ইসলামী আন্দোলন বাংলাদেশের

শীত বস্তু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  ইসলামী  আন্দোলন বাংলাদেশ   ঢাকা মহানগর উত্তর সভাপতি ও কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ   বলেন  বইছে শৈত্য প্রবাহ। শীতে কাঁপছে দেশ। চরম ভোগান্তি পোহাচ্ছেন সারা দেশের মানুষ। অসহায় দরিদ্র মানুষ বিশেষ করে শিশুদের ভোগান্তির শেষ নেই। মানুষ তো মানুষেরই জন্য। তাই এ সময়ে আসুন আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই। নিজ নিজ এলাকা থেকে নতুন কিংবা পুরনো শীতবস্ত্র সংগ্রহ করে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সারা দেশের স্বজনদের প্রতি আহ্বান জানানো হচ্ছে। আপনাদের দেয়া একটি পুরনো শীতবস্ত্র একজন শীতার্ত মানুষের শীত নিবারণের অবলম্বন হতে পারে। এ সময় উপস্থিত ছিলেন পল্লবী থানার সভাপতি গোলাম মোস্তফা,সাধারণ সম্পাদক মো : ওমর ফারুক , প্রচার সম্পাদক মো: রুহুল আমিন,৩ নং  ওয়ার্ডের সভাপতি রশিদ খান,সাধারণ সম্পাদক ক্বারী মো: ফিরোজ মিয়া,৫নং ওয়ার্ডের সভাপতি মো: আবুল বাসার চৌধুরী,সাধারণ সম্পাদক মো: আরিফ হোসেন,ইসলামী যুব আন্দোলন পল্লবী থানার প্রচার সম্পাদক মো: আল আমিন  প্রমুখ।