শনিবার রাজধানীর লালবাগ কেল্লার সামনে অসহায় শীতার্তের মাঝে এসব শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুস সাত্তার মাসুদ, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, আইন সম্পাদক অ্যাডভোকেট জগলুল করিম, দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি আনোয়ার ইকবাল সান্টু, সরোয়ার হোসেন মনা, নাজমুল হোসেন টুটুল, মাহাবুবুর রহমান পলাশ, মুরসালিন আহমেদ, যুগ্ম সম্পাদক জাফর আহমেদ রানা, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু ও মাকসুদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির বলেন, দেশের মানুষের পাশে একমাত্র আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পাশে থাকেন। এই মানবিক যুবলীগের নেতৃত্বে শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সভাপতির বক্তব্যে মাইনুদ্দিন রানা বলেন, যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নির্দেশে আমরা ঢাকা দক্ষিণ যুবলীগ সব সময় অসহায় মানুষের পাশে আছি, থাকবো।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সরোয়ার হোসেন বাবু বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণে শেখ হাসিনার নির্দেশে যুবলীগ অবিরাম কাজ করে যাচ্ছে। যুবলীগ চেয়ারম্যানের নেতৃত্ব যেকোনো দুর্যোগে মানুষের পাশে আছে সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি পরিচালনা দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা। এ সময় স্থানীয় যুবলীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।