ঢাকা, মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

চারটি জাহাজে ভাসানচরের পথে রোহিঙ্গারা

তৃতীয় দফায় স্থানান্তরের অংশ হিসেবে আজ শনিবার ১ হাজার ৪৬৪ জন রোহিঙ্গাকে নিয়ে চারটি জাহাজ চট্টগ্রাম থেকে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে রওনা হয়েছে।

সকাল সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম বোট ক্লাব থেকে চারটি জাহাজে রোহিঙ্গারা রওনা হয়। বেলা একটার দিকে তাদের ভাসানচরে পৌঁছানোর কথা।

গতকাল শুক্রবার নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছে ১ হাজার ৭৭৮ জন রোহিঙ্গা। এর মধ্যে একজন হলেন সুমাইয়া আক্তার। তিনি বলেন, ‘আগে আমরা ঝুপড়িঘরে ছিলাম। এখানে পাকা ঘর পেয়েছি। আশা করি এখানে ভালো কাটবে।’

এর আগে গত মাসে দুই দফায় ৩ হাজার ৪৪৬ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়।