সন্ধ্যা ০৭:০০ ঘটিকায় ঢাকার বনানীস্থ বাড়ী নং-৮৪, রোড নং-০৭, ব্লক-এইচ হোটেল গোল্ডেন টিউলিপ ল্যান্ডমার্ক-এ মানবতার সেবায় নিয়োজনের লক্ষ্যে প্রবীন নাগরিক এবং প্রতিবন্ধীদের প্রতি মানবিক দৃষ্টি-ভঙ্গির প্রত্যয়ে “পূর্বাচল বোট ক্লাব” উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব মাশরাফি বিন মোর্ত্তজা অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন- “পূর্বাচল বোট ক্লাব”-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক মহাসচিব বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশন এবং সাবেক সিনিয়র জেলা জজ ও দায়রা জজ জনাব মো: আতাউর রহমান।