ঢাকা, শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় দিনের মতো চলছে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম

সারাদেশে দ্বিতীয় দিনের মতো চলছে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম। কলেজে ভর্তির কার্যক্রমে অংশ নিতে রাজধানীর বিভিন্ন কলেজে আসছে শিক্ষার্থীরা। আবার কোথাও কোথাও পুরোপুরি অনলাইনেই চলছে ভর্তি কার্যক্রম। এই ভর্তির কার্যক্রম চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।

করোনাকালে শঙ্কা থাকলেও ভর্তি কার্যক্রম শুরু হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। মহামারীর এই সময়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে ক্লাস হবে অনলাইনে। অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হবে ক্লাস। চলমান করোনা পরিস্থিতির কারণে গত ৯ আগস্ট অনলাইনে শুরু হয় একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন। চলে ২০ আগস্ট পর্যন্ত।