ঢাকা, রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

অসহায় মানুষদের ঈদের খাবার দিল ‌‘সহযোগী’

ঢাকা: রাজধানীর গরিব ও অসহায় মানুষদের মধ্যে খাবার বিতরণ করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিল ‘সহযোগী’ নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে গড়ে ওঠা একটি গ্রুপ।

শুক্রবার (১৪ মে) ঈদের নামাজের পরপরই রাজধানীর ধানমন্ডির সাম্পানের সামনে ২৫০ জনের খাবার নিয়ে হাজির হয় সহযোগী-এর সদস্যরা।খাবারের মধ্যে ছিল বিরিয়ানি, ৫০০ মিলি কোমলপানীয় ও ফিরনি। স্বাস্থ্যবিধি মেনে গরিব ও অসহায় মানুষদের মধ্যে এসব খাবার বিতরণ করা হয়।

 

সহযোগী-এর অ্যাডমিন আরিফুল ইসলাম জানান, ‘গত বছরের মতো এবারও আমরা ঈদে গরিব মানুষদের মধ্যে খাবার বিতরণ করছি। গত বছর থেকে এ কার্যক্রম শুরু হয়। এছাড়া রোজার মধ্যে সপ্তাহে একদিন করে ১০০ মানুষকে ইফতারও দিয়েছি আমরা। ’

তিনি জানান, সহযোগী-এর সদস্যদের নিজেদের আর্থিক অনুদানে এ খাবার বিতরণ করা হচ্ছে। এ গ্রুপের সদস্যরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে দেশের বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে। কেউ কেউ নিজেদের ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলতে চেষ্টা করছেন।