ঢাকা, বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আঁধার পেরিয়ে যায় কলমে: অভ্র ওয়াসিম

আমাকে স্পর্শ করো না
দোলা দিও না হৃদয়ে
যেটুকু আছে সবুজ পল্লব অবশেষ
সেটুকু করো না নিঃশেষ।
কতটা নীরবতা আজ আমাকে ঘিরে
তোমার উপহার হয়নি মনিহার
বেদনার অন্ধকারে শিশিরের শব্দ শুনি
কতটা নিঃস্ব করেছ মনে রাখোনি?
লাল ফুল সাদা ফুল মিলেমিশে কত ভুল
তবুও ভালোবাসা, ছিল প্রেম অবিরত
তোমার হাসির মৃত্যু দেখে দেখে
আমার জীবনের আঁধার যায় বুঝি কেটে।