এইচএসসি ও সমমানের পরীক্ষার আগামীকাল শনিবার (৩০ জানুয়ারী) প্রকাশ করা হবে। সকাল সাড়ে ১০ টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে ফলাফল ঘোষণা করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে যুক্ত থাকবেন।
করোনা মাহামারিতে যারা এইচ.এস.সি ও সমমানের পরীক্ষায় পাশ করতে যাচ্ছে তারা লম্বা সময় ধরে লেখাপ-পড়া থেকে দুরে রয়েছে। এদেরকে দ্রুত লেখা-পড়ার সাথে সংযুক্ত করা প্রয়োজন। এতেকরে এসকল শিক্ষার্থীদের জন্য উচ্চতর শিক্ষায় অংশগ্রহনের জন্য এখনই সুযোগ করা দেওয়া প্রয়োজন। যাতে করে ফল প্রকাশের সাথে সাথে কেহ ঝরে না পরে উচ্চতর সহ বিভিন্ন শিক্ষার সাথে জড়িত হওয়ার সুযোগ পায়। এক্ষেত্রে এসব শিক্ষার্থীরা তাদের শিক্ষাক্ষেত্রে ক্ষতি পুষিয়ে নিতে পারবে।