ঢাকা, বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

একাত্তরের শহীদদের প্রতি বিকল্পধারার শ্রদ্ধা নিবেদন

একাত্তরের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে বিকল্পধারা বাংলাদেশ। আজ ১৬ ডিসেম্বর বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী এবং মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি’র পক্ষে বিকল্পধারার কেন্দ্রীয় সহ-সভাপতি মো. মহসিন চৌধুরীর নেতৃত্বে সকাল ১১টায় জাতীয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবধারার সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, বিকল্পধারার সহ-দফতর সম্পাদক আমিনুল ইসলাম বুলু, ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি ড. আবু নোমান, মহানগর উত্তরের প্রচার সম্পাদক নূর মোহাম্মদ, বিকল্প ধারা মহাসচিবেব একান্ত সহকারী জাহাঙ্গীর আলম চৌধুরী,যুবধারার সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিহাব, শ্রমজীবীধারার সহ-সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক প্রমুখ।