ঢাকা, মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বার কাউন্সিলের ফল প্রকাশ

আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য বার কাউন্সিলের মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

শনিবার বার কাউন্সিলের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়েছে।

ফলাফলে চূড়ান্তভাবে ৫৯৭২ জন উত্তীর্ণ হয়েছেন। তবে প্রয়োজনীয় নথিপত্র জমা না দেওয়ায় ৯ জনের ফলাফল ইউথহেল্ড রাখা হয়েছে। ৩০ দিনের মধ্যে কাগজপত্র জমা না দিলে তাদের ফলাফল বাতিল করা হবে।

এছাড়া একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের রিট আবেদন নিষ্পত্তি না হওয়া পর্য়ন্ত আরও ৩ জনের ফলাফল উইথহেল্ড রাখা হয়েছে।

উত্তীর্ণরা এখন তাদের সংশ্লিষ্ট আইনজীবী সমিতিতে ৬ মাসের মধ্যে মেম্বারশিপ নিয়ে আইনপেশা শুরু করতে পারবেন।