ঢাকা, [bangla_day], [english_date], [bangla_date]

এফবিসিসিআই’র জেনারেল বডির মেম্বার আজিজুল হকের মৃত্যুতে বুলুর শোক

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস এন্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন (BSTMPIA) এর সাবেক প্রেসিডেন্ট ও  ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের জেনারেল বডির মেম্বার আজিজুল হক মারা গেছেন। আজ শুক্রবার (১ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশন। শোকবার্তায় বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি ও এফবিসিসিআই এর সাধারণ পরিষদ সদস্য আমিনুল ইসলাম বুলু বলেন, আজিজুল হকের  অবদান ব্যবসায়ীরা চিরদিন স্মরণ করবে। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস‍্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।